ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

মাদারগঞ্জে সেচ্ছাসেবকদল নেতার গোয়ালঘরের তালা ভেঙে আটটি গরু চুরি

মাদারগঞ্জ : ভুক্তভোগী আবু সাঈদ রিংকুদের গোয়ালঘরের দরজা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতা আবু সাঈদ রিংকুর গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরির ঘটনা ঘটেছে। ২১ অক্টোবর, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সিধুলী ইউনিয়নের সদরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া ছোট-বড় আটটি গরুর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা হবে বলে জানান ভুক্তভোগী আবু সাঈদ রিংকু।

আবু সাঈদ রিংকু উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এবং সদরাবাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে। একজন রাজনৈতিক দলের নেতার বাড়িতে এ ধরনের চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় ২২ অক্টোবর, বুধবার দুপুরে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী আবু সাঈদ রিংকু এ প্রতিবেদককে বলেন, প্রতিদিনের মত ২১ অক্টোবর রাতেও গরুগুলো গোয়ালে রেখে দরজায় তালা দিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে আমার বাবা বাইরে গিয়ে দেখেন সব ঠিক আছে। পরে ভোর ৪টার দিকে বের হয়ে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা। বাবার কান্না শুনে উঠে দেখি গোয়ালে নয়টি গরুর মধ্যে আটটি গরু নেই।

ধারণা করা হচ্ছে, চোরচক্র নযটি গরু নিয়ে পালানোর সময় একটি গরু তাদের হাত থেকে ছুটে যায়। পরে তারা বাকি আটটি গরু নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে সন্ধ্যায় তিনি থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন। গরুগুলো ফিরে পাওয়ার পাশাপাশি চোরচক্রকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, ঘটনার খবর পেয়ে সার্কেল এএসপি স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও গরু চুরির বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

মাদারগঞ্জে সেচ্ছাসেবকদল নেতার গোয়ালঘরের তালা ভেঙে আটটি গরু চুরি

আপডেট সময় ১০:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫