ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

গ্রামীণফোন-রবির লাইসেন্স বাতিলের চূড়ান্ত নোটিশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পাওনা আদায়ে গ্রামীণফোন ও রবি আজিয়াটাকে চূড়ান্ত নোটিশ দিলো । অপারেটর দুটিকে ৫ সেপ্টেম্বর এই নোটিশ দেওয়া হয়েছে।

বিটিআরসি বলছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৪৬(২) ধারা মোতাবেক মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির ২জি ও ৩জি লাইসেন্স কেনো বাতিল করা হবেনা, – এ মর্মে দুই অপারেটরকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আরো বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে তাদেরকে এই নোটিশের জবাব দিতে হবে। অন্যথায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসেবে গ্রামীণফোনের ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে। এই দুটি প্রতিষ্ঠানে বিটিআরসি’র পরিচালিত নিরীক্ষা আপত্তিতে এই অর্থ পাওনা রয়েছে বলে বলা হচ্ছে।

এর আগেও বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক মোবাইল অপারেটরদের পাওনা পরিশোধে কঠোর অবস্থানে যাচ্ছেন বলে বারবার আভাস দিয়েছিলেন। লাইসেন্স সংক্রান্ত নোটিশ প্রেরণের মাধ্যমে তার সেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করলেন বলে মনে করছেন এখাতের সঙ্গে সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

গ্রামীণফোন-রবির লাইসেন্স বাতিলের চূড়ান্ত নোটিশ

আপডেট সময় ০৯:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯