ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীভাতার কার্ড বিতরণ

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীভাতার কার্ড বিতরণ করা হয়েছে। ৪ জুলাই সকালে শরিফপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে এ কার্ড বিতরণ করা হয়।

শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সুবিধাবঞ্চিতদের মাঝে কার্ড বিতরণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহাম্মেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিরিনা পারভীন, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবীর প্রমুখ।

জানা গেছে, ওই ইউনিয়নের সুবিধাবঞ্চিত ১৫৫ জন বয়স্ক, ৫৫ জন বিধবা ও ২২ জন প্রতিবন্ধীকে ভাতার কার্ড বিতরণ করা হয়।

ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে শরিফপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীভাতার কার্ড বিতরণ

আপডেট সময় ০৮:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯