ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে দুজন মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার দুজন মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দক্ষিণ সারমারা গ্রামে ২৫ জুন সন্ধ্যায় অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা বড়িসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উপপরিচালক, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল ২৫ জুন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বকশীগঞ্জ উপজেলার দক্ষিণ সারমারা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় মো. ইব্রাহীমের বাড়ির পিছনে সারমারা বাজারগামী পাকা রাস্তা থেকে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন বকশীগঞ্জ উপজেলার সারমারা বাজারের নজরুল হক মোল্লার ছেলে মো. সানোয়ার হোসেন (৩৫) ও গোপালপুর গ্রামের মো. দুলাল শেখের ছেলে মো. মনির হোসেন (২০)। তাদের কাছ থেকে মোট ৪০টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি ও একটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়।

র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে দুজন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯