ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

জামালপুরের মানসিক প্রতিবন্ধী ইয়াকুব আলী আজও বাড়ি ফিরেননি

নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ইয়াকুব আলী

নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ইয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের জন্মগত মানসিক প্রতিবন্ধী ইয়াকুব আলী (৫৫) আজও বাড়ি ফিরেননি। তিনি গত তিন মাস যাবৎ নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, জামালপুর পৌর শহরের বনপাড়া এলাকার বাসিন্দা মৃত হযরত আলীর ছেলে ইয়াকুব আলী। তিনি জন্মগত মানসিক প্রতিবন্ধী। তিনি চলতি বছরের ২৭ মার্চ প্রতিদিনের মত বাড়ি থেকে শহরে বের হন। কিন্তু এরপর দীর্ঘ তিনমাস অতিবাহিত হলেও এখনও তিনি বাড়ি ফিরেননি।

ইয়াকুব আলী তার নিজের নাম ঠিকানা সঠিকভাবে বলতে পারেন না। কেউ ইচ্ছা করে খাবার দিলে খান। নিজে কারও কাছে চেয়ে খান না। হারিয়ে যাওয়ার সময় তার পরনে গেঞ্জি ও লুঙ্গি ছিল। বর্তমানে তার দিনমজুর ছোট ভাই ইস্রাফিল ও তার অসহায় বৃদ্ধা মা ইয়াকুব আলীকে খোঁজ না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে ইস্রাফিল জামালপুর সদর থানায় গত ৪ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ইয়াকুব আলীর সন্ধান পান তাহলে ইয়াকুব আলীর ছোট ভাই ইস্রাফিল তার এই ০১৭৫৩৯৯৩২০১ মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জামালপুরের মানসিক প্রতিবন্ধী ইয়াকুব আলী আজও বাড়ি ফিরেননি

আপডেট সময় ০৬:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯