ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

বাংলারচিঠিডটকম ডেস্ক: প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের শুল্ক-কর আরোপের প্রস্তাব আসায় আইসক্রীম, স্মার্টফোন, ভোজ্যতেলসহ কিছু দ্রব্যের দাম বাড়তে পারে। বিপরীতে আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাবে দাম কমতে পারে স্থানীয় পর্যায়ে উৎপাদিত রুটি, দেশীয় মোটরসাইকেল, সোনাসহ আরো বেশ কিছু পণ্যের।

দাম বাড়তে পারে যেসব পণ্যের :
বাজেটে কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় এসব পণ্যের দাম বাড়বে। দেশীয় শিল্প রক্ষায় যে সকল পণ্যের আমদানি শুল্ক-কর বাড়ানো হয়েছে, সেগুলো হলো : গুঁড়ো দুধ, অপরিশোধিত চিনি, পরিশোধিত চিনি, প্রাকৃতিক মধু,অলিভ ওয়েল।

ওভেন, বিভিন্ন ধরনের কুকার, কুকিং প্লেট, গ্রিলার রোস্টারের সম্পূরক শুল্ক ০ থেকে ২০ শতাংশ করা হয়েছে। স্মার্ট ফোনের শুল্ক বাড়ানো হয়েছে। আইসক্রিমের ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

সয়াবিন তেল,পাম ওয়েল,সান ফ্লাওয়ার তেল, সরিষার তেলের আমদানি পর্যায়ের ওপর মূসক আরোপ করা হয়েছে।

টিভি ও অনলাইনের মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী, স্থানীয় জ্যোতিষী ও ঘটকালিতে মূসক আরোপ।

প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি তৈজসপত্র আমদানিতে মূসক আরোপ করা হয়েছে- যাত্রীবাহী বাস, স্কুল বাস, ট্রাক লরি, পার্টকেল বোর্ড, ফ্লাস্ক, জার এবং থ্রি হুইলার ও অ্যাম্বুলেন্স ব্যতীত সব প্রকার গাড়ির রেজিস্ট্রেশন,রুট পারমিট, ফিটনেস সনদ,মালিকানা সনদ নবায়ন ও গ্রহণের ক্ষেত্রে পরিশোধিত চার্জের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

সিগারেট-বিড়ির ওপর সম্পূরক শুল্ক অপরিবর্তিত রেখে শলাকার দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সিগারেট-বিড়ির দাম কিছুটা বাড়তে পারে।

চার্টার্ড বিমান ও হেলিকপ্টারের সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আমদানি করা মোটরসাইকেলের দাম বাড়বে। সম্পূরক শুল্ক বাড়ায় মোবাইল ফোনে কথা বলায় খরচ বাড়ছে।

দাম কমতে পারে যেসব পণ্যের :
ক্যানসার প্রতিরোধক ওষুধ উৎপাদনে ব্যবহৃত কাঁচামালে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ব্যবহৃত উপকরণের শুল্ক কমানো হয়েছে। পাউরুটি, বনরুটি, হাতে তৈরি কেক প্রতি কেজি ১৫০ টাকা পর্যন্ত মুসক অব্যাহতি দেওয়া হয়েছে।

স্বর্ণের আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে।
দেশে উৎপাদিত মোটরসাইকেলের দাম কমবে। কৃষি যন্ত্রপাতি পাওয়ার রিপার, পাওয়ার টিলার অপারেটেড সিডার,কম্বাইন্ড হারভেস্টর, লোরোটারী টিলার, লিস্ট পাম্পের স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমবে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

আপডেট সময় ০৯:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯