ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

লাইসেন্স বাতিল : ৫২ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : নিম্নমানের ৫২টি খাদ্যপণ্যের সবকয়টির লাইসেন্স বাতিল ও স্থগিতের নির্দেশ দিয়েছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। ১৬ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিজ্ঞপ্তি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে বাজার থেকে এসব পণ্য প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

প্রকৌশলী এস এম ইসহাক আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই সম্প্রতি সার্ভিল্যান্সের মাধ্যমে খোলাবাজার থেকে বিভিন্ন পণ্যের ৪০৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। পরীক্ষার প্রতিবেদনের মধ্যে ৫২টি নমুনা নিম্নমানের পাওয়া যায়। ১৫ মে ১৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত এবং ৭টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৬ মে অবশিষ্ট ২৭টি পণ্যের মধ্যে দুইটির লাইসেন্স বাতিল ও ২৫টির স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুনঃঅনুমোদন ছাড়া এসব পণ্য বিক্রি করা যাবে না। এছাড়া যেসব পণ্য বাজারে রয়েছে সেগুলোকে প্রত্যাহার করে নিতে হবে। বিএসটিআইয়ের পক্ষ থেকে ভোক্তাদের এসব পণ্য ক্রয় থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

লাইসেন্স বাতিল : ৫২ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

আপডেট সময় ০৮:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯