ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ এপ্রিল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) মো. জয়নাল আবেদিন বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বিষয় বিশেষ করে তাঁর সাম্প্রতিক ব্রুনাই সফর সম্পর্কে আলোচনা করেন। খবর বাসসের।

তিনি জানান, সরকার প্রধান তাঁর তিন দিনের (২১-২৩ এপ্রিল) ব্রুনাই সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তাঁর তিন দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সকালে ব্রুনাই থেকে দেশে ফিরেন।

তাঁর (হাসিনার) সে দেশে অবস্থান, পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিশেষ করে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সম্পাদিত কৃষি, মৎস্য, পশু সম্পদ, সংস্কৃতি ও ক্রীড়া এবং এলএনজি সরবরাহসহ ৭টি চুক্তির বিষয়ে রাষ্ট্রপ্রধানকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রী তাঁর ব্রুনাই সফরকালে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্রুনাইয়ের ব্যবসায়ী সম্প্রদায় এবং ব্রুনাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সঙ্গেও অনেকগুলো বৈঠক করেন।

শেখ হাসিনা জানান, কেবাংগাসানে কূটনৈতিক জোনে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যানসেরি ভবনের ভিত্তি প্রস্তরও স্থাপন করেন।

প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, এই সফর দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরো বৃদ্ধিতে সহায়ক হবে।

এ সময় তারা একে অপরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে বঙ্গভবনে পৌঁছেন। এ সময় রাষ্ট্রপতি ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিকে একটি ফুলের তোড়া উপহার দেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় ১০:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯