ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে জেলা মাল্টি স্টেকহোল্ডার ফোরামের সভা

উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের নারী দুগ্ধ খামার উদ্যোক্তা বিষয়ক মাল্টি সেক্টহোল্ডার ফোরামের সভা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে চরাঞ্চলে নারীদের দ্বারা পরিচালিত দুগ্ধ খামারসহ বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত উদ্যোক্তাদের কাজে গতিশীলতা আনয়নে জেলা মাল্টি স্টেকহোল্ডার ফোরামকে শক্তিশালীকরণের লক্ষ্যে ২৪ মার্চ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক নুরুল ইসলাম।

জেলা প্রাণিসম্পদ বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আমিনুল ইসলাম, জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মঞ্জুরুল কাদির, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মছিরুননেছা, জেলা বাজার বিষয়ক কর্মকর্তা হাবিল উদ্দিন, অপসোনিন প্রতিনিধি আবু সাহাবা, মিল্কভিটা প্রতিনিধি ছানোয়ার হোসেন, প্রাণ গ্রুপের প্রতিনিধি জাবেদ আলী, উৎপাদক দলের শাহীন আকন্দ, ওমর ফারুক প্রমুখ।

উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু অভিযোজন, নেতৃত্ব বিকাশ এবং শিখনের মাধ্যমে সহনশীল সমাজ গড়ে তোলা (রি-কল ২০২১) প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় নারী উদ্যোক্তাদের এবং কর্মসক্ষম যুবকদের সর্বাত্মক সহায়তা করতে উপস্থিত সরকারি কর্মকর্তাগণ আশ্বাস দেন।

উল্লেখ, উন্নয়ন সংঘের কর্ম এলাকায় লক্ষিত বিপদাপন্ন নারী পুরষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানসমূহকে সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় অধিকতর ঘাতসহনশীল করার লক্ষ্যে রি-কল ২০২১ প্রকল্পটি ২০১৭ সাল থেকে দাতা সংস্থা অক্সফামের সহায়তায় বাস্তবায়ন হয়ে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে জেলা মাল্টি স্টেকহোল্ডার ফোরামের সভা

আপডেট সময় ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯