ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

দেওয়ানগঞ্জে সিএনজিচাপায় স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ

দেওয়ানগঞ্জে দশম শ্রেণির ছাত্র নিহতের প্রতিবাদে উপজেলা পরিষদ ঘেরাও করে শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সিএনজিচাপায় স্কুলছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নিহত ওই ছাত্রের সহপাঠী আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। তারা ২০ মার্চ বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ ঘেরাও করে এ বিক্ষোভ করে।

১৯ মার্চ বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি সেতুর কাছে দ্রুতগামী সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক দশম শ্রেণির ছাত্র ওয়াছকুরুনী আল মামুন (১৫) নিহত হয়। সে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পূর্ব সরদারপাড়া গ্রামের পশু চিকিৎসক মো. আব্দুস সামাদের ছেলে। সে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বীর হলকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিবন্ধিত ছাত্র হলেও পৌর এলাকার আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলে সে নিয়মিত ক্লাস করতো।

২০ মার্চ বেলা ১১টায় আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের পাঁচশতাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে কালো ব্যাজ ধারণ করে ব্যানার পোস্টার ও ‘হারাতে চাই না আর কোনো ভাই, নিরাপদ সড়ক চাই’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ ঘেরাও করে।

উপজেলা পরিষদের সামনে সমাবেশে বক্তব্য রাখে নিহতের সহপাঠী দশম শ্রেণির ছাত্র লিয়ন, লাজিব ও অভিভাবক সেলিনা আক্তার। শোকাহত শিক্ষার্থীদের সাথে একাত্বতা ঘোষণা করে সমাবেশে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা আমির হোসেন মুরাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সান্ত্বনা দিয়ে স্কুলে ফিরে যাওয়ার আহবান জানালে শিক্ষার্থীরা স্কুলে ফিরে যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দেওয়ানগঞ্জে সিএনজিচাপায় স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় ০৬:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯