ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

রাজধানীতে বাসচাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

বাংলারচিঠি ডটকম ডেস্ক : রাজধানীতে বসুন্ধরা আবাসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছে। ১৯ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর নর্দ্দা এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবরার আহমেদ চৌধুরী (২০) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

সহকারী পুলিশ কমিশনার মামুন বলেন, যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা পার হওয়ার সময় সুপ্রভাত পরিবহনের উত্তরাগামী একটি বাস আবরারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চালক বাস ফেলে পালানোর চেষ্টার সময় তাকে আটক করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা এসে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে এবং দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাজধানীতে বাসচাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

আপডেট সময় ০৪:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯