ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক আবেদ খান পিআইবির নতুন চেয়ারম্যান

সাংবাদিক আবেদ খান

সাংবাদিক আবেদ খান

বাংলারচিঠি ডটকম ডেস্ক : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সাংবাদিক আবেদ খান। ১১ মার্চ তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যানসহ ১৫ সদস্যের নাম প্রকাশ করেছে। পিআইবি আইন, ২০১৮-এর ৭ ধারা অনুযায়ী এ বোর্ড গঠন করা হয়েছে।

আবেদ খান প্রকাশিতব্য দৈনিক জাগরণের সম্পাদক। মুক্তিযোদ্ধা আবেদ খান অর্ধশতাব্দীর বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। তিনি দৈনিক ভোরের কাগজ, যুগান্তর এবং সমকালেও সম্পাদকের দায়িত্ব পালন করেন।

নবগঠিত পিআইবির পরিচালনা বোর্ডের সদস্যদের মধ্যে তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মনোনীত যুগ্ম সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি থাকবেন।

এ ছাড়া তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ সাহাবুদ্দিন, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ, একই সংগঠনের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদদাতা অনুপ খাস্তগীর এ বোর্ডের সদস্য নিযুক্ত হয়েছেন। পিআইবির মহাপরিচালক এই বোর্ডের সদস্য সচিব। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

সাংবাদিক আবেদ খান পিআইবির নতুন চেয়ারম্যান

আপডেট সময় ০৪:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯