ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে পাসপোর্ট অফিসের দালাল মতিউর গ্রেপ্তার

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিহ্নিত দালাল মতিউর রহমান। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিহ্নিত দালাল মতিউর রহমান ওরফে মতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ। ১২ মার্চ বেলা দেড়টার দিকে শহরের কাছারিপাড়ায় জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে গড়ে উঠা দালালচক্রের মূলহোতা ও সদস্যদের গ্রেপ্তারে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ১২ মার্চ দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালায়। বেলা দেড়টার দিকে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিহ্নিত দালাল মতিউর রহমান (৩৮) এবং তার সহযোগী আল কালামকে (২৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মতিউর রহমান জামালপুর শহরের কাছারিপাড়ার মো. ময়েজ উদ্দিন আকন্দের ছেলে। আল কালাম একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধাদান ও পাসপোর্ট অফিসে দালালির নামে হয়রানির অভিযোগ এনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছালেমুজ্জামান এ প্রসঙ্গে বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পাসপোর্ট অফিসের চিহ্নিত দালাল মতিউর রহমানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাসপোর্ট অফিসে দালালদের হয়রানি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে পাসপোর্ট অফিসের দালাল মতিউর গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯