ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু

মাদারগঞ্জ : উপজেলা হাসপাতাল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ির পাশের ডোবায় পড়ে খুশি নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ আগস্ট, রবিবার বিকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খুশি ওই এলাকার আমজাদ হোসেনের মেয়ে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ৩০ আগস্ট বিকাল ৩টার দিকে খুশি বাড়ির উঠানে খেলছিল। তখন তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে শিশুটি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে তার মা ডোবায় শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার সাব্বির রহমান এই প্রতিবেদককে বলেন, বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে স্বজনেরা শিশু খুশিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।  হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, পানিতে ডুবে ১০ মাস বয়সী খুশি মারা যাওয়ার তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬