ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক

চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

ঢাকা : হোয়াইট হাউসের নতুন বলরুম। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রিত অন্য অতিথিদের নিয়ে হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণস্থল ঘুরে দেখেছেন বলে শুক্রবার জানিয়েছে হোয়াইট হাউস। খবর বার্তা সংস্থা এএফপি’র।

২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবারের নৈশভোজের সময় হঠাৎ ট্রাম্প জানান, তিনি কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে পাশের নির্মাণাধীন ৪০ কোটি ডলারের প্রকল্পটি অতিথিদের দেখাতে চান।

অতিথিদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট সি ও ম্যাডাম পেংয়ের সম্মানে বিশেষ আয়োজন হিসেবে আমি কক্ষে থাকা সবাইকে পেছনের ওই সুন্দর পর্দার পাশ দিয়ে গিয়ে জায়গাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’ তিনি বলেন, নতুন বলরুমটির নির্মাণ শেষ হতে আর প্রায় এক বছর সময় লাগবে এবং সেখানে এমন কিছু দেখা যাবে, যা অতিথিদের ভালো লাগবে বলে তিনি মনে করেন।

এরপর সাংবাদিকদের নৈশভোজের স্থান থেকে বের করে দেওয়া হয়। পরে ট্রাম্প সি ও অন্য অতিথিদের বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখিয়েছেন কি না জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে তারা সেখানে ঘুরে দেখেছেন।’

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, অতিথিদের ইস্ট রুমের দরজা দিয়ে বাইরে বের করে লালগালিচা বিছানো একটি পথ ধরে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখান থেকে তারা বলরুম নির্মাণস্থল দেখতে পারেন। নৈশভোজে টেসলার ইলন মাস্ক ও মেটার মার্ক জাকারবার্গের মতো শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম স্পর্শকাতর স্থাপনার নির্মাণস্থল ঘুরিয়ে দেখানোর ঘটনা ট্রাম্পের পক্ষ থেকে সিকে মুগ্ধ করার প্রচেষ্টারই অংশ বলে প্রতীয়মান হয়। দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে সির এই জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় সফরের আয়োজন করা হয়েছে।

ট্রাম্প এর আগে নতুন বলরুম প্রকল্পটিকে ‘বিশ্বের সবচেয়ে বড় সামরিক স্থাপনা ও বলরুম’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, এতে ছয় তলা পর্যন্ত সংবেদনশীল ভূগর্ভস্থ স্থাপনা থাকবে এবং ছাদে একটি ড্রোন অবতরণকেন্দ্রও থাকবে। বলরুম ও অন্যান্য স্থাপনার নির্মাণ পরিকল্পনার অনুমোদন এবং ব্যয় নিয়ে প্রশ্ন উঠলেও ট্রাম্প বারবার জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে এনে এসব প্রশ্নের জবাব দিয়েছেন।

এর আগে নতুন হোয়াইট হাউস হেলিপ্যাড ঘুরে দেখানোর সময় ট্রাম্প সিকে নির্মাণাধীন বলরুমের বাইরের অংশও দেখিয়েছিলেন। ওই সময় তিনি চীনের প্রেসিডেন্টকে তাঁর সরকারি হেলিকপ্টার মেরিন ওয়ানেও উঠিয়েছিলেন।সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন।

চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

আপডেট সময় ০৮:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬