ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত

সরিষাবাড়ী : উপজেলা যুব সম্মেলনে কমিউনিস্ট পার্টির দক্ষ সংগঠক মো. আলতাফ হোসেনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

“শিক্ষা শেষে কাজ চাই, বাঁচার মতো বাঁচতে চাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর, শনিবার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
​

সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটির সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জামালপুর জেলা কমিটির সভাপতি মাহবুব জামান জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সোয়াইফ সোহাগ। ​অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দক্ষ সংগঠক হিসাবে মো. আলতাফ হোসেনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বাংলাদেশের কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক, সরিষাবাড়ী উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জামালপুর জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আফরিন নিশা, আল আমিন হোসেন, জামালপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ফরিদুল ইসলাম, জেলা ক্ষেত মুজুর কমিটির সভাপতি আব্দুল করিম প্রমুখ।

সরিষাবাড়ী : উপজেলা যুব সম্মেলনে শপথ নেন অংশ গ্রহণকারী প্রতিনিধিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় ​উপজেলা যুব ইউনিয়ন কমিটির সভাপতি সুমন মিয়া বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের ভূমিকা অপরিসীম। তাঁরা তরুণদের কারিগরি শিক্ষা অর্জন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে সাইবার অপরাধ, দুর্নীতি ও মাদকের গ্রাস থেকে দূরে রেখে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট উপজেলা যুব ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে রানা আহম্মেদ সোহেল সভাপতি এবং এনায়েত কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কয়েক শতাধিক যুব প্রতিনিধি অংশ নেন।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট সময় ১০:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬