ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

দেওয়ানগঞ্জ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডে দণ্ডিত বালু ব্যবসায়ী বাবুল মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বাবুল মিয়া (২৫) নামে একজন বালু ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত মোট পাঁচটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।​দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া উপজেলার ঝালরচর গ্রামের সোনা মিয়ার ছেলে।

২৩ জুলাই, বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

​জানা গেছে, ২৩ জুলাই ভোরে উপজেলার সবুজপুর, পোল্লাকান্দি ও বাছেতপুর এলাকায় ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সবুজপুর এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। বাছেতপুর এলাকা থেকে একজন বালু ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া পোল্লাকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত আরও তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

​দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এই প্রতিবেদককে বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬