ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের

মাদারগঞ্জ : আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।ছবি : বাংলারচিঠিডটকম

সাংবাদিকদের ইতিবাচক ও নেতিবাচক সংবাদ নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে এবং বাধাহীনভাবে প্রকাশের আহ্বান জানিয়েছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

২১ জুলাই, মঙ্গলবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল সাংবাদিককদের উদ্দেশ্যে বলেন, নির্ভয়ে আপনারা সংবাদ প্রকাশ করবেন। সেটা সরকার, আমার, ইউএনও কিংবা ওসির বিরুদ্ধে গেলেও তাতে কিছু যায়-আসে না। মাদারগঞ্জের মানুষের স্বার্থে যখন যে বিষয় জনসম্মুখে তুলে ধরা প্রয়োজন, আপনারা তা তুলে ধরবেন। এতে মাদারগঞ্জের মানুষ উপকৃত হবে, দেশ উপকৃত হবে এবং আমাদের সরকারও উপকৃত হবে।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র যেমন গণমাধ্যমে তুলে ধরবেন, তেমনি সমাজের অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের সংবাদও নির্ভয়ে, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ইউপি সচিব ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের

আপডেট সময় ১০:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬