ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জ : দুর্যোগকালে প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুর্যোগকালে প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা স্টার্ট নেটওয়ার্ক এর সহযোগিতায় এবং ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে “সিজোনাল রেডিনেস ইনিশিয়েটিভস ফর ফ্লাড ইন মেরুরচর, সাধুরপাড়া অ্যান্ড বগারচর ইউনিয়নস অব বকশীগঞ্জ উপজেলা অফ জামালপুর ডিস্ট্রিক্ট” প্রকল্পের আওতায় ২৮-৩০ জুন পর্যন্ত তিনদিনব্যাপী স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা এবং উদ্ধার বিষয়ক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলার সর্বাধিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ তিনটি ইউনিয়ন মেরুরচর, সাধুরপাড়া ও বগারচর ইউনিয়নের মোট ছয়টি ব্যাচে ১৫০ জন দুর্যোগ ভলান্টিয়ার উক্ত প্রশিক্ষণে অংশ নেন। দুর্যোগে আগাম প্রস্তুতি ও সতর্কতা নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রেজাউল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার শারমিন সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল কুদ্দুস, ফায়ার ফাইটার মো. কবির।

বকশীগঞ্জ : প্রশিক্ষণ দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রেজাউল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় প্রজেক্ট ম্যানেজার নাসির উদ্দিন, HACE কর্মকর্তা নাঈম সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটেটর মিজানুর রহমান, মোছাম্মৎ শারমিন আকতার, মো. নজরুল ইসলাম, মোছাম্মৎ ববিতা, মো. কামরুল হোসেন রিয়াদ, মোছাম্মৎ আফরোজা বেগম উপস্থিত ছিলেন।

এছাড়াও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ বিষয়ে আগাম সতর্কীকরণ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬