ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজীব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময়

বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ​

দেওয়ানগঞ্জ : বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভায় আয়োজক ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

১১ জুন, বৃহস্পতিবার সকালে গ্রাম আদালতের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন।

বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন। ক্যাম্পেইনে উপস্থিত জনসাধারণের মাঝে গ্রাম আদালতের বিভিন্ন দিক ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী জাকিয়া সুলতানা। ​ক্যাম্পেইনে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা সমন্বয়কারী জাকিয়া সুলতানা জানান, ​গ্রাম আদালতে দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের মামলার নিষ্পত্তি করা যায়। এখানে দেওয়ানি মামলার ফি মাত্র ২০ টাকা এবং ফৌজদারি মামলার ফি মাত্র ১০ টাকা। গ্রাম আদালত অনধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে। ​গ্রাম আদালত নারীদের ন্যায়বিচার প্রাপ্তির একটি সহজ ও সাশ্রয়ী মাধ্যম।

তিনি আরও জানান, এই আদালতের মাধ্যমে স্ত্রী তার বকেয়া ভরণপোষণ আদায়ের আইনি সেবা গ্রহণ করতে পারেন। গ্রাম আদালতে কোন আইনজীবীর প্রয়োজন হয় না। পক্ষদ্বয় নিজেরাই নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। এখানে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করা হয়। ফলে সামাজিক ও পারিবারিক সম্পর্ক পুনরায় স্থাপিত হয়।

তিনি বলেন, গ্রাম আদালতে কেউ মিথ্যা মামলা দায়ের করলে তাকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ গুণতে হবে। ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের যেকোনো সদস্য গ্রাম আদালতের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন।

​অনুষ্ঠানে গ্রাম আদালতের এমন আরও বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে ক্যাম্পেইন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

জনপ্রিয় সংবাদ

উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ​

আপডেট সময় ১০:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬