ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

জামালপুর : নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরামের সাধারণ সভায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা মানাবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

ক্ষমতায়ন, মর্যাদা, অধিকার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামালপুর নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠন করা হয়।২৭ জুলাই, সোমবার বিকাল ৪টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এই ফোরাম গঠন করা হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান। এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক কামরুন্নাহার, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

আলোচনা সভা শেষে শামীমা খানকে আহ্বায়ক, কল্পনাকে যুগ্ম আহ্বায়ক এবং শামীমা বেগম রুবীকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২২ আগস্ট পরবর্তী সভায় নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরামের কর্মপন্থাসহ বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

ফোরামে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক কামরুন্নাহার ও জাহাঙ্গীর সেলিমকে উপদেষ্টা মনোনীত করা হয়।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

আপডেট সময় ১০:০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬