ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম

সরিষাবাড়ী : বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বীর প্রতীক আব্দুল হাকিম। ছবি : বাংলারচিঠিডটকম

বীর প্রতীক আব্দুল হাকিম বলেছেন, স্বাধীনতার ৫৬ বছরে এসেও অনেক মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে অপমানিত হতে দেখলাম। মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন তারা যেন সম্মানের সাথে বসবাস করতে পারেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই দাবি জানাচ্ছি।

মহান স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখায় যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম বীর প্রতীককে ১৮ মে, সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে সংবর্ধনা দিয়েছে জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতি। এ সময় সংবর্ধিত অতিথি বীর প্রতীক আব্দুল হাকিম এসব কথা বলেন।

এ সময় তিনি স্মৃতিচারণ করে আরও বলেন, চোখের সামনে নিরীহ মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা দেখে আর ঘরে বসে থাকতে পারিনি। মা-বাবার চোখের জল আর বোনের সুরক্ষার দায়িত্ব পেছনে ফেলে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। মনে তখন একটাই মন্ত্র- দেশ স্বাধীন করতে হবে, নয় তো মরে ফিরব।

এতে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজাত আলী, জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি ফজলুল হক, কার্যকারী কমিটির সদস্য মো. মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু, বীর মুক্তিযোদ্ধা দ্বীপক কুমার দাস বুলবুল, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শাহজাহান মিয়া, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিতোষ চন্দ্র দে’র স্ত্রী মিতালি রাণী দে প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম

আপডেট সময় ১০:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬