ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

মাদারগঞ্জ পৌরসভায় ১৭ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

মাদারগঞ্জ : মাদারগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৭ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ৪৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

৭ জুন, রবিবার দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চৌধুরী।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ছয় কোটি ২২ লাখ ১৫ হাজার ৭১৪ টাকা। এই খাতে ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা। ফলে রাজস্ব উদ্বৃত্ত থাকছে ২৭ লাখ ৫৫ হাজার ৭১৪ টাকা।

এ ছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৭২৮ টাকা। এ খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকছে ৩৬ লাখ ১৪ হাজার ৭২৮ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। বাজেট অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, পৌরসভার সহকারী প্রকৌশলী পারেক আহমেদ, হিসাব রক্ষক এস এম রিয়াজুল জান্নাত রোমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের মাদারগঞ্জ পৌরসভার বাজেটের পরিমাণ ছিল ২৪ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের জন্য পৌরসভার বাজেট ছিল ৫১ কোটি ৬০ লাখ ৫৯ হাজার ৩১১ টাকা। তিন অর্থবছরের ব্যবধানে বাজেট প্রায় ৩৪ কোটি টাকা কমেছে।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মাদারগঞ্জ পৌরসভায় ১৭ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় ১১:১২:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬