ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

সংসদ সদস্য বাবুলকে মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা

মাদারগঞ্জ : বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখা। ১৭ মে, রবিবার বিকালে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠান হয়।

কলেজ শিক্ষক সমিতির সভাপতি রকিবুল ইসলাম লিটনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, নীতি-নৈতিকতার কথা বললে যদি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হতে না পারি। তাতেও আমার কোন আফসোস নেই। আমি ভোট চুরি করে এমপি হইনি। জনগণের পবিত্র ভোটে নির্বাচিত হয়েছি। আমি কোনোদিন দুর্নীতি করিনি। করব না। কাউকে দুর্নীতি করতেও দেব না।

তিনি আরও বলেন, আল্লাহ আমাকে এমপি বানিয়েছেন এটাই বড় শুকরিয়া। জনগণের দেওয়া এই আমানত আমি রক্ষা করব। নীতি-নৈতিকতার প্রশ্নে আমি সবসময় আপসহীন থাকব।

মাদারগঞ্জ : সংবর্ধিত অতিথি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, মাদারগঞ্জ মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মোত্তালিব সেলিম, বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক রকিব হাসনাত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম।

উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

সংসদ সদস্য বাবুলকে মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা

আপডেট সময় ০৯:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬