ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফ্যামিলি কার্ড বিতরণে হাসি ফুটলো ১২৯৫ পরিবারে

বকশীগঞ্জ : ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক হাজার ২৯৫টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১৬ মে, শনিবার বিকালে উপজেলার বগারচর ইউনিয়নে সারমারা নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয় । এতে করে হাসি ফুটেছে টালিয়াপাড়া ও সাতভিটা গ্রামের এক হাজার ২৯৫টি পরিবারের মাঝে।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, জামালপুর জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াছমিন, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, এম. রশিদুজ্জামান মিল্লাতের ছেলে ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল

ফ্যামিলি কার্ড বিতরণে হাসি ফুটলো ১২৯৫ পরিবারে

আপডেট সময় ১০:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬