ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর সদরের ইউএনও নাজনীন আখতার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

১৩ মে, বুধবার বিকালে জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) জামালপুর জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুজ্জামান, সহকারী পরিচালক সাইফুল ইসলাম খান, টিআইবি জামালপুরের এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ, ঢাকা পোস্টের সাংবাদিক বাধন হোসেন, ভিবিডি জামালপুরের সভাপতি শাহান শাহ শান্ত, সাসটেইনেবল ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজিবুল ইসলাম সৌরভ প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেন, আমাদের সমাজে জন্ম লগ্ন থেকেই একজন শিশুকে শিখিয়ে দেওয়া হয় সে ছেলে নাকি মেয়ে। কেবল শরীরবৃত্তীয় পার্থক্যের উপর ভিত্তি করে সমাজ যখন নির্দিষ্ট কিছু আচরণ বা কাজ চাপিয়ে দেয়, তখনই তৈরি হয় স্টোরিওটাইপ। আমরা ছোটবেলা থেকেই শুনি ছেলেরা কাঁদবে না। ছেলেরা শক্ত হবে। কিংবা মেয়েরা ঘরের কাজ করবে।

তিনি আরও বলেন, এই যে নির্দিষ্ট গণ্ডিতে মানুষকে আটকে রাখা এটাই স্টোরিওটাইপ। যখন আমরা ভাবি কিছু কাজ শুধু পুরুষের বা কিছু কাজ শুধু নারীর। তখন আমরা অনেক সম্ভাবনাকে নষ্ট করে ফেলি। তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে সমাজ থেকে স্টোরিওটাইপ দূর করতে হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬