ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ

জামালপুর : শাহজালাল ইসলামী ব্যাংক জামালপুর ও শেরপুর শাখা এবং কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় বেসরকারি উদ্যেগে শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। ২৭ জুলাই, সোমবার দুপুরে মেলান্দহ উপজেলায় জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে এই বৃক্ষ রোপণ কর্মসুচির আয়োজন করে আর্থিক প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক জামালপুর ও শেরপুর শাখা এবং কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর সেল।

জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ দাস, শাহজালাল ইসলামী ব্যাংক জামালপুর শাখার ম্যানেজার মো. জুলফিকার আলী, কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর সেলের আহবায়ক রকিবুল ইসলাম আকন্দ, আর্ডেন্টিয়ার আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ দাস বলেন, কলেজের পক্ষ থেকে ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করা হয়েছে। কলেজের বিশাল ক্যাম্পাসে গাছ লাগানোর অনেক জায়গা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যাক্তি উদ্যোগে কলেজে বৃক্ষ রোপণ একটি মহতি উদ্যোগ।

শাহজালাল ইসলামী ব্যাংক জামালপুর শাখার ম্যানেজার মো. জুলফিকার আলী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মসজিদ, ইদগাহসহ জামালপুরের সাতটি প্রতিষ্ঠানে প্রায় পাঁচশ’ গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের সবুজায়ন কর্মসুচির সাথে একাত্ব হয়ে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবছরই এই কার্যক্রম পরিচালিত হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর সেলের আহবায়ক রকিবুল ইসলাম আকন্দ বলেন, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসহ যে সকল প্রতিষ্ঠানে গাছ রোপণের জায়গা রয়েছে। যারা গাছের পরিচর্যা করবে ও নিরাপত্তা দিবে সেসব প্রতিষ্ঠানে গাছ রোপণ করা হবে। আমরা ফলদ ও ঔষধি গাছ রোপণের উপর বেশি গুরুত্ব দেই। পরে কলেজ প্রাঙ্গণে আম, কাঠাল, আমলকি, নারিকেল, জাম্বুরা, চালতা, লেবুসহ শতাধিক ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ

আপডেট সময় ০৯:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬