ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা

ইসলমাপুর : মানবেতর জীবন পার করছেন বৃদ্ধ হাফিজুর রহমান ও তার স্ত্রী। ছবি : বাংলারচিঠিডটকম

মাথা গোঁজার ঠাঁই বলতে শুধুই একটি জরাজীর্ণ টিনের ঘর। রোদ-বৃষ্টি কিংবা হাড়কাঁপানো শীত সবই সইয়ে জীবনযাপন করতে হয় ঝুপড়ির ভেতর। বয়সের ভারে নুয়ে পড়লেও দুবেলা দুমুঠো খাবারের নিশ্চয়তা নেই।

এমন মানবেতর জীবন পার করছেন বৃদ্ধ দম্পত্তি হাফিজুর রহমান ও তার স্ত্রী। সরকারের সহায়তা বলতে একটি বয়স্কভাতার কার্ড পেলেও তা দিয়ে অক্ষম অবস্থায় জীবনচলা অনেকইটাই কঠিন। অক্ষম দম্পত্তি শেষ বয়সে থাকা ও দুমুঠো খাবারে নিশ্চয়তার সহযোগিতা চান।

সরেজমিনে দেখা যায়, জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নে পঁচাবহলা গ্রামের এই অসহায় দম্পতির ভাগ্যে জুটেনি একটু আরাম কিংবা সন্তানদের মমতা। অযত্নে অবহেলায় চরম অভাবের মধ্যে দিন কাটছে তাদের। জরাজীর্ণ ঘরের চাল দিয়ে যেমন আকাশ দেখা যায়, তেমনি তাদের চোখেও ফুটে উঠেছে অনিশ্চয়তার ছাপ।

স্থানীয়রা জানান, আশির কোঠায় হাফিজুর রহমানের শারীরিক অক্ষমতার কারণে কাজ করার সামর্থ্য হারিয়েছেন অনেক আগেই। তবুও পেটের তাগিদে অনেক সময় অন্যের দ্বারে হাত পাততে হয়। দুই ছেলে দুই মেয়ে থাকলেও বৃদ্ধ বাবা-মায়ের খোঁজ রাখেনি কেউ। ফলে তাদের দিন কাটছে চরম অযত্নে অবহেলায়।

কান্নাভেজা চোখে বৃদ্ধ হাফিজুর রহমান বলেন, বাপু, ঘরটা যেকোনো সময় ভেঙে পড়তে পারে। বৃষ্টি হলে ঘরে পানি পরে। রাতে ঠিকমত ঘুমাতে পারি না। তার উপর খাবারের কষ্ট তো আছেই। সন্তানদের কাছে চেয়েও কিছু পাই না। আমাকে একটি নিরাপদ ঘর এবং নিয়মিত খাবারের ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করছি।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা

আপডেট সময় ১০:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬