ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে

বকশীগঞ্জ : আগুন নেভানোর মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসেরকর্মীরা।ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ, মঙ্গলবার সকালে এই দিবস উদযাপিত হয়।

বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি হিসাবে আগুন নেভানোর মহড়া দেওয়া হয়।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসেরকর্মীরা আগুন নেভানোর মহড়া সম্পন্ন করেন। এই মহড়ায় নেতৃত্ব দেন বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল কুদ্দুস।

শোভাযাত্রা ও মহড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

এ সময় ইউএনও মো. আবদুল হাই বলেন, দুর্যোগ মোবাবেলার প্রস্তুতি হিসাবে যে মহড়া দেওয়া হল তা যদি ভালভাবে আয়ত্ব ও প্রয়োজনে ব্যবহার করতে পারি আশা করি গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা থেকে নিরাপদ থাকা যাবে। তাই প্রত্যেক মানুষকে এ বিষযে সতর্ক থাকা জরুরি।

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে

আপডেট সময় ১০:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬