ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

ইসলামপুরে মুক্তিযোদ্ধাকে কটাক্ষ! বীর নিবাস নির্মাণে অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ

ইসলামপুর : বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে উপজেলায় বীর নিবাস নির্মাণকাজে ধীরগতি, অনিয়ম, ঘুষ দাবি ও মুক্তিযোদ্ধাকে কটাক্ষের অভিযোগ উঠেছে। উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা কর্তৃপক্ষকে নিরপেক্ষ তদন্ত করে ও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বামনা এলাকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ইসলামপুর প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, বীর নিবাস নির্মাণে কাজের অনিয়ম ও ধীরগতি বিষয় নিয়ে উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে গেলে তাকে অফিস সহকারীর সঙ্গে ফাইল ‘ঠিক’ করার পরামর্শ দেন পিআইও। ওই অফিস সহকারী বিল ছাড়ের জন্য ৪ শতাংশ অর্থ ঘুষের ইঙ্গিত দেন।

পরে আমি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আবারও গিয়ে ঘুষ দাবির বিষয়টি বললে ওই কর্মকর্তা রাগান্তিত হয়ে তাকে যান যান আমি বীর নিবাস করব না, বলে কটাক্ষ করে তাড়িয়ে দেন।

জানা গেছে, বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলামের জন্য সরকারি বরাদ্দে বীর নিবাস নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ঠিকাদার বিল না পাওয়ার অজুহাতে কাজ বন্ধ রেখেছেন। সরকারের দেওয়া ঘর নির্মাণে অগ্রগতি না থাকায় কয়েকদিনে একাধিকবার উপজেলা কার্যালয়ে গিয়ে কোন প্রতিকার না পেয়ে কটাক্ষের স্বীকার হন এই বীর মুক্তিযোদ্ধা। তাৎক্ষণিক প্রতিকার চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি তার এখতিয়ারভুক্ত নয় বলে মুক্তিযোদ্ধাকে জানিয়ে দিয়েছেন ইউএনও।

এ বিষয়ে উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা নূর-এ শেফা কোন মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হোসাইন এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে আপাতত কোন মন্তব্য করতে পারছি না।

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

ইসলামপুরে মুক্তিযোদ্ধাকে কটাক্ষ! বীর নিবাস নির্মাণে অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ

আপডেট সময় ১০:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬