ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

পাররামরামপুর স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদিত

দেওয়ানগঞ্জ : সভাপতি মো. আল আমিন ও সদস্য সচিব মনজুরুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল পাররামরামপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটির অনুমোদন দিয়েছে দেওয়ানগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল।

অনুমোদিত কমিটিতে মো. আলামীনকে সভাপতি ও মনজুরুল হককে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে সিরাজুল হক ফেলুকে। ২৯ সেপ্টেম্বর, সোমবার রাতে উপজেলার দলীয় কার্যালয় থেকে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন ও সদস্য সচিব মাজেদুল ইসলাম বাদল এ কমিটি অনুমোদন দেন।

কমিটির অনুমোদন প্রসঙ্গে সদস্য সচিব মনজুরুল হক এ প্রতিবেদককে বলেন, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম. রশিদ্দুজ্জামান মিল্লাতের নির্দেশনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন সদস্য সচিব মাজেদুল ইসলাম বাদল যাচাই বাছাই করে পাররামরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা সেচ্ছা সেবক দল।

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন এ প্রতিবেদককে বলেন, ২৭ সেপ্টেম্বর, শনিবার পাররামরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটির জন্য প্রার্থীদের দলীয় ফরম বিতরণ ও জমা নেয়া হয়। তিনদিন যাছাই বাছাই শেষে ২৯ সেপ্টেম্বর রাতে পাররামরামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

পাররামরামপুর স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদিত

আপডেট সময় ১০:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫