ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ
অনলাইন জুয়া খেলায় নিষেধ করায়

সরিষাবাড়ীতে মা ছেলেকে কুপিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

সরিষাবাড়ী : গুরুতর আহত মা আসমা বেগম ও তার ছেলে রাসেল মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক সেবন ও অনলাইন জুয়া খেলায় বাঁধা দেওয়ায় এক নারীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুবৃর্ত্তরা। ১৬ জুলাই, বুধবার সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া (দিয়ারকৃষ্ণাই) ঝিনাই নদ সংলগ্ন দিগপাইত -সরিষাবাড়ী-তারাকান্দি বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাসেল মিয়া (৩০) ও তার মা আসমা বেগম (৫০) এবং তার চাচা গিয়াস উদ্দিন (৬৫)। আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন তরুণ ঝিনাই নদ সংলগ্ন সড়ক ও তার আশপাশ এলাকায় মাদক সেবন ও অনলাইন জুয়ার আড্ডা স্থলে পরিণত করেছে। সম্প্রতি তারা রাতেও বহিরাগত তরুণদের নিয়ে এলাকার বিভিন্ন জায়গায় বসে অনলাইন জুয়া ও মাদক কারবারির আড্ডা বসায়। এ নিয়ে এলাকায় তাদের নিয়ে সমালোচনা করছে এলাকার সাধারণ মানুষ। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথা বলে স্থানীয় রাসেল মিয়া।

এ ঘটনার জের ধরে ১৬ জুলাই দুপুরে সাতপোয়ায় ঝিনাই নদ সংলগ্ন মনির দোকানের পাশে রাসেল মিয়া ব্যবসায়িক আলোচনায় ব্যস্ত ছিলেন। এ সময় আট থেকে ১০ জন তরুণ রাসেলকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার ডাক চিৎকারে তার মা আসমা বেগম, চাচা গিয়াস উদ্দিন ফেরাতে গেলে তাদেরকে পিটিয়ে হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় ১৬ জুলাই রাতে রাসেল মিয়া বাদী হয়ে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। সাতপোয়া এলাকার শান্ত, সৈকত, লেমন, শিপন, লিয়ন, তামিমসহ আরও কয়েকজন এ হামলায় অংশ নেয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

ভুক্তভোগী রাসেল মিয়া এ প্রতিবেদককে বলেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করছে। তারা অনলাইন জুয়ার এজেন্ট হিসেবেও কাজ করছে। এসব কর্মকাণ্ডে বাঁধা দেওয়ায় শত্রুতাবশত: তারা হামলা করেছে। এ ঘটনার ন্যায় বিচার চাই।

এ ঘটনায় হামলাকারীদের মধ্যে শিপন মিয়া অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, মাদক ও অনলাইন জুয়ার সাথে আমি বা আমরা কেউ জড়িত নই। রাসেলের সাথে তুচ্ছ বিষয় নিয়ে শুধু কথা-কাটাকাটি হয়, মারামারি হয়নি। বিষয়টি আপস-মীমাংসা হয়ে যাবেন বলে তিনি বলেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান এ প্রতিবেদককে বলেন, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

অনলাইন জুয়া খেলায় নিষেধ করায়

সরিষাবাড়ীতে মা ছেলেকে কুপিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ১০:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫