ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

জামালপুর : গুরুতর আহতদের নেয়া হয় জামালপুর জেনারেল হাসপাতারের জরুরি বিভাগে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে পেছন থেকে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। ২২ জুলাই, বুধবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাহ হোসেন (৫০) মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের মৃত মৃত আব্দুল ওয়াদুদের ছেলে এবং নিহত অপরজন অজ্ঞাত।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস পেছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সিএনজিটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে আসছিল। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।

সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আরিফুল ইসলাম দু’জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত রবিন চৌধুরী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ গ্রামে।

আহত রবিন চৌধুরী এই প্রতিবেদককে বলেন, পেছন থেকে একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে দুর্ঘটনায় সিএনজিতে থাকা চালকসহ ছয়জন আহত হয়। আমাকে ও গুরুতর আহত দু’জনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। পরে ওই দু’জনকে মৃত ঘোষণা করা হয়।

নিহত বিল্লাল হোসেনের ভাতিজা আরিফ হাসান এই প্রতিবেদককে বলেন, আমার চাচা প্রবাসী ছিলেন। তিনি ময়মনসিংহে তার বড় ছেলে এইচএসসি পরীক্ষার্থী রাজনের সাথে দেখা করে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনায় মারা যান তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এই প্রতিবেদককে বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। একজনের পরিচয় জানা গেলেও অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

আপডেট সময় ১১:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬