ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ

২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য এনসিপিনেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

২৩ জুলাই, বৃহস্পতিবার জামালপুর সফরে আসছেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সফরকে ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যেই সম্পন্ন করেছে জেলা এনসিপি।

দেশব্যাপী ‘জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা’র অংশ হিসাবে আগত নেতারা জামালপুরে অনুষ্ঠেয় পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে যুক্ত হবেন।

অনুষ্ঠেয় পদযাত্রা ও সমাবেশে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, প্রধান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার ও যুগ্ম সদস্য সচিব নুর রহমান।

নেতারা বিকাল ৫টায় শহরের দয়াময়ী মোড় থেকে এক পদযাত্রা শুরু করবেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হবে পদযাত্রা। সেখানে বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে এক সংক্ষিপ্ত সমাবেশ।

২২ জুলাই, বুধবার দুপুরে জামালপুর পৌর শহরের সরদারপাড়ায় এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা এনসিপি’র যুগ্ম-আহ্বায়ক আইনজীবী আবু সাঈদ শামীম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা ২০২৬ কর্মসূচির অংশ হিসাবে জামালপুরে একটি শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছি। জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য সংগ্রাম করেছেন-তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো- জুলাইয়ের চেতনা ধারণ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া। বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব রাষ্ট্র গঠনের দাবিকে সামনে আনা। কর্মসংস্থান, সুশাসন এবং সীমান্ত সুরক্ষাসহ জনগণের ন্যায্য দাবিগুলো তুলে ধরা। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করা। আমরা জামালপুরবাসীসহ সকল সচেতন নাগরিককে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব ডাক্তার মোশাররফ হোসেন, সদর উপজেলা প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিল, সাংগঠনিক সম্পাদক আল হুজাইফা নিবির, সদস্য খানজাহান আলী সুমন, ছাত্র শক্তি জেলা শাখার আহবায়ক আমিমুল ইহসান, সদস্য সচিব আহাদ হোসেনসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আপডেট সময় ১০:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬