ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

সরিষাবাড়ীতে বৃদ্ধা হালিমা বেগমসহ ৬ নারীকে পিটিয়ে আহত

সরিষাবাড়ী : প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত বৃদ্ধা হালিমা বেগমকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছয়জন নারীসহ আট জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলাকারীদের নির্যাতন থেকে বাদ যায়নি বৃদ্ধা হালিমা বেগমও (৭০)। ১৯ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- জাহাঙ্গীর আলম, তার ছেলে অমিত হাসান, আলামিন ও তার ভাই রনি মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক একর আশি শতাংশ ফসলি জমি নিয়ে ভবানীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে প্রতিবেশী আলামিন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ১৯ জানুয়ারি সকালে ভোগদখলীয় জমিতে ধান লাগাতে যান জাহাঙ্গীর আলম। এতে বাঁধা দেয় আলামিন ও তার সহযোগীরা। এ নিয়ে কথা-কাটাকাটি বাঁধে। একপর্যায়ে আলামিন ও তার সহযোগীরা হামলা চালায়। এতে ছয়জন নারীসহ আটজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

সরিষাবাড়ী : প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নারীদের রিকশাভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

আহতরা হলেন- কহিনুর বেগম, সালমা বেগম, হালিমা বেগম (৭০), সেলিনা আক্তার, ফাহিমা বেগম, আশা মনি, মেহেদী হাসান ও জাহাঙ্গীর আলম।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বাংলারচিঠিডটকমকে বলেন, মারামারির ঘটনায় খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ১৯ জানুয়ারি বিকালে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে বৃদ্ধা হালিমা বেগমসহ ৬ নারীকে পিটিয়ে আহত

আপডেট সময় ০৭:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫