ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু

২০টি পাথর বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে পাথর আমদানি শুরু হয়। ছবি: বাংলারচিঠিডটকম

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু হয়েছে।

২২ ডিসেম্বর রবিবার দুপুর ১২টায় ভারত থেকে ২০টি পাথর বোঝাই ট্রাক এই বন্দরে প্রবেশের মধ্য দিয়ে পাথর আমদানি শুরু হয়। পরে বন্দর থেকে শুল্ক কর্মকর্তাদের তদারকিতে ট্রাকগুলো খালাস করা হয়।

প্রথম দিনে প্রতিটি ট্রাকে ১২ মেট্রিক টন করে ২০টি ট্রাকে ২৪০ মেট্রিক টন পাথর বন্দর দিয়ে আমদানি করা হয়। এখন থেকে সরকারি ছুটির বাইরে প্রতিদিন পাথর আমদানি হবে বলে জানিয়েছেন বন্দরের শুল্ক কর্মকর্তা।

দীর্ঘদিন পর এই বন্দর দিয়ে পাথর আমদানি শুরু হওয়ায় খুশির আমেজ বিরাজ করছে বন্দরের ব্যবসায়ী, আমদানি-রপ্তানীকারক সমিতি ও শ্রমিকদের মধ্যে।

তবে স্থানীয়রা জানান, পূর্বের মত চাঁদাবাজী ও শুল্ক ফাঁকি দিতে গিয়ে যেন পুনরায় বন্দরের আমদানি কার্যক্রম বন্ধ হয়ে না যায় সেদিকে খেয়াল করে ব্যবসা বাণিজ্য চালানো উচিত।

ধানুয়া কামালপুর আমদানি-রপ্তানীকারক সমিতির সাধারণ সম্পাদক মো. পলাশ বলেন, দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর পুনরায় পাথর আমদানি শুরু হওয়ায় আগের মতই প্রাণবন্ত হয়ে উঠবে বন্দরের কার্যক্রম। ফলে বেকার শ্রমিকেরা পুনরায় কাজে ফিরবে এবং ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

আমদানি-রপ্তানীকারক সমিতির আরেক নেতা গোলাম রসুল সেতু বলেন, ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে ৩৪টি পণ্য আমদানির অনুমোদন থাকার পরও শুধুমাত্র পাথর আমদানি করা হয় এই বন্দর দিয়ে। তিনি দেশের আমদানি-রপ্তানীকরক ও ব্যবসায়ীদের এই বন্দরে ব্যবসা করার আহ্বান জানান।

বন্দরটির শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম এ প্রতিবেদককে বলেন, নানা জটিলতায় দীর্ঘদিন বন্ধ থাকার আবারও পাথর আসতে শুরু করেছে। আশাকরি এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু

আপডেট সময় ০৮:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪