ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

মেলান্দহে মাহিন্দ্র গাড়ি চাপায় ইসলামপুরের সাংবাদিক কোরবান আলী নিহত

সাংবাদিক কুরবান আলী

জামালপুরের মেলান্দহে মাহিন্দ্র গাড়ি চাপায় সাংবাদিক কুরবান আলী (৬২) নিহত হয়েছেন। ১৬ অক্টোবর বুধবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মেলান্দহ উপজেলার শাহজাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক কুরবান আলী মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের কাদু মেম্বারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটর সাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন সাংবাদিক কুরবান আলী। এসময় ইসলামপুর থেকে আসা জামালপুর গামী একটি মাহিন্দ্র গাড়ি সাংবাদিক কুরবান আলীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেলান্দহ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক কুরবান আলী দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন। এছাড়াও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক ছিলেন ।

নিহত সাংবাদিক কুরবান আলীর ছোট ভাই ইদ্রিস আলী ধনী বলেন, মোবাইলে খবর পাই বড় ভাই কুরবান আলী এক্সিডেন্ট করেছে। পরে মেলান্দহ হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মৌসুমি আক্তার বলেন, উনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, মাহিন্দ্র গাড়ি চাপায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মেলান্দহে মাহিন্দ্র গাড়ি চাপায় ইসলামপুরের সাংবাদিক কোরবান আলী নিহত

আপডেট সময় ০৫:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪