ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

নির্বাচনের ১০ দিন আগেই মাঠে নামছে বিজিবি, থাকবে ১৩ দিন

বাংলারচিঠিডটকম ডেস্ক : তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাড়ে সাত লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করবে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে নির্বাচনের ১০ দিন আগেই মাঠে নামবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ হাজার সদস্য। নির্বাচনের পরের দুদিন পর্যন্ত মাঠে থাকবেন তারা।

২৭ নভেম্বর ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবি সবার আগে মাঠে নামবে। ভোটের পর দুদিন, ভোটের দিন এবং ভোটের আগে ১০ দিন, মোট ১৩ দিনের জন্য এ বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। তবে প্রয়োজন হলে আরও বেশি দিন তাদের রাখা হতে পারে।

তিনি আরও বলেন, আনসার মোতায়েন থাকবে ভোটের আগের পরে মোট ছয় দিন। আর পুলিশ মোতায়েন থাকবে পাঁচ দিন। অন্যান্য বাহিনীও একই সময়ের জন্য নিয়োজিত হতে পারে। তবে সশস্ত্র বাহিনীকে ভোটের দায়িত্ব দিলে আরও বেশি দিনের জন্য মোতায়েন করা হতে পারে। সশস্ত্র বাহিনী বলতে নৌ-বাহিনী, বিমান বাহিনী ও সেনা বাহিনীকে বোঝায়।

ইসির অতিরিক্ত সচিব জানিয়েছেন, দ্বাদশ নির্বাচনে ভোটের মাঠে নির্বাচনের সময়ে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৪৭ হাজার ৩২২ সদস্য। এর মধ্যে ১ লাখ ৮২ হাজার ৯১ জন পুলিশ ও র্যা ব সদস্য, আনসার বাহিনীর সদস্য থাকবেন ৫ লাখ ১৬ হাজার। এছাড়া বিজিবির সদস্য থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন ও কোস্টগার্ড সদস্য ২ হাজার ৩৫৫ জন।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

নির্বাচনের ১০ দিন আগেই মাঠে নামছে বিজিবি, থাকবে ১৩ দিন

আপডেট সময় ০৪:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩