ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ছাই হল কৃষকের ধান, চাল ও আসবাবপত্র

অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘরসহ তিনটি বসতবাড়ি পুড়ে গেছে।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গোয়ালঘরসহ তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ১১ নভেম্বর বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এতে কৃষক আতাউর রহমানের গোয়ালঘরসহ ৩টি বসতঘরের প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরে খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, কৃষক আতাউর রহমান ও তার পরিবারের লোকজন বাড়ির ভিতরে অবস্থান করছিলেন। হটাৎ বসতঘর সংলগ্ন গোয়াল ঘরে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভাতে শুরু করলে মুহূর্তে তিনটি বসতঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। অগ্নিকাণ্ডে প্রায় ৭০ মণ ধান, নগদ ৪ লাখ টাকা, ৩ ভরি সোনা, টিভি, ফ্রিজ, খাট, শোকেসসহ বসতঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।

এ-ব্যাপারে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, আগুন লাগার বিষয়টি শুনেছি, অগ্নিকাণ্ডের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তা রুহুল আমিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ছাই হল কৃষকের ধান, চাল ও আসবাবপত্র

আপডেট সময় ০৮:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩