ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

মাদারগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা আজম এমপি। ছবি:বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ৩১ মে বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ তলা বিশিষ্ট দুটি ভবন উদ্বোধন করেছেন।

শিক্ষা অধিদফতরের আওতায় ৭ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজের একাডেমি ভবন ও ৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বালিজুড়ি রওশন আরা সরকারি বালিকা বিদ্যালয়ের একাডেমি ভবন দুটি নির্মাণ করা হয়।

নতুন ভবন। ছবি: বাংলারচিঠিডটকম

সমাবেশে বক্তব্যে মির্জা আজম এমপি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। নারীরা আজ বড় বড় কর্মকর্তা হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে নারী শিক্ষার মাধ্যমে একটি পরিবার আলোকিত হতে পারে।

তিনি আরও বলেন, ভবনের জন্য ছাত্রীদের আগে ক্লাস করতে অসুবিধা হতো। এখন ৬ তলা ভবন নির্মাণ করে দিয়েছি। যেন ছাত্রীদের কোন অসুবিধা না হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিসায় রিসিল, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদারগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি

আপডেট সময় ১১:২২:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩