ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় মেসি ভক্তদের আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ দুপুরে আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি আরামনগর বাজার জিকে প্লাজা থেকে বের হয়ে হাসপাতাল, মুক্তিযোদ্ধা সংসদ মোড়সহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

জানা যায়, রাজধানীর তেজগাঁও কলেজের ইসলামী ইতিহাস বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী মাসুদুর রহমান কাতার বিশ্বকাপ খেলায় আর্জেন্টিনার ১০৬০ পতাকা নিয়ে শোভাযাত্রা, আর্জেন্টিনার প্রতিটি খেলায় খাবারের আয়োজনসহ প্রায় ৫ লাখ টাকা খরচ করেছেন। ঘোষণা দিয়েছিলেন মেসির দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন ও বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস হলে ৫ গরু জবাই দিয়ে সরিষাবাড়ীতে মেসি ভক্তদের মিল্লি ভাত খাওয়াবেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিলের সমর্থক আবির জানান, যদিও আমি ব্রাজিল সমর্থক। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় আমি আনন্দিত। আর এ আনন্দে শোভাযাত্রায় অংশ নেওয়া।

আর্জেন্টিনার আরেক সমর্থক মেসি রুবেল বলেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে আমরা সরিষাবাড়ীবাসী খুব খুশি হয়েছি। মেসি ভক্ত মাসুদ চাচার নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নিয়েছি। দূতাবাস চালু হওয়ায় আমরা খুশি।

আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মাসুদুর রহমান বলেন, দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় আমরা গর্বিত। বাংলাদেশের কৃষি খাতের সক্ষমতা বাড়াতে কৃষিপ্রযুক্তি সরবরাহ করতে পারে আর্জেন্টিনা। আর্জেন্টিনা থেকে তুলা, গুঁড়াদুধ, রসুন আমদানি করা যাবে। বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ, প্লাস্টিক পণ্য, সিরামিক, তৈরি পোশাক আমদানি করতে পারে। যার ফলে আমরা অর্থনৈতিকভাবে স্বচ্ছল হবো। এ ছাড়াও এ দূতাবাসের মাধ্যমে আর্জেন্টিনার মেসিসহ তার ফুটবল টিমকে জামালপুরের সরিষাবাড়ীতে আসার আমন্ত্রণ জানান তারা।

আনন্দ শোভাযাত্রায় মেসি ভক্তসহ বিভিন্ন পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় মেসি ভক্তদের আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩