ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

ময়মনসিংহে জয়নুল উৎসবে জামালপুর উদীচীর খুদে শিল্পী সিদ্ধার্থ পুরস্কৃত

পুরস্কার হাতে খুদে চিত্রশিল্পী সিদ্ধার্থ সুত্রধর।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ময়মনসিংহে ব্রহ্মশৈলী আয়োজিত ছোটদের জয়নুল উৎসব-২০২৩ উপলক্ষে অর্কপ্রিয়া ধর সৃজা স্মৃতি পুরস্কার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে জামালপুর উদীচীর খুদে চিত্রশিল্পী সিদ্ধার্থ সূত্রধর ‘ঙ’ গ্রুপ থেকে দ্বিতীয় স্থান লাভ করে। পুরস্কার হিসেবে নগদ সাত হাজার টাকা এবং সনদপত্র লাভ করে।

উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল বলেন, এ ছেলেটি চিত্রাঙ্কনে অনেক মেধাবী। তাকে ঠিক মতো পরিচর্যা করতে পারলে একদিন অনেক বড়মাপের শিল্পী হবে।

বিজয়ী সিদ্ধার্থের সাথে উদীচী সভাপতি এবং তার পিতা ও শিক্ষক।ছবি: বাংলারচিঠিডটকম

সিদ্ধার্থের শিক্ষক পিতা সমর সুত্রধর বলেন, আমার ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র। সে স্কুলের পড়ার চেয়ে আঁকাআঁকিতে বেশি মনোযোগী। আমরা এ ব্যাপারে তাকে উৎসাহিত করি। পাশাপাশি পড়ালেখাতে তার ফলাফল ভালো।

উদীচীর অঙ্কন শিক্ষক এবং এম এ রশিদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক সোহেল রানা তার প্রিয় ছাত্র সিদ্ধার্থের ব্যাপারে বলেন, তার মনোযোগ এবং অঙ্কনের প্রতি প্রবল আগ্রহ ছেলেটিকে অনেকদূর নিয়ে যাবে। অসংখ্য প্রতিযোগীর মাঝে সিদ্ধার্থের বিজয় লাভ আমাদের মুখ উজ্জ্বল করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

ময়মনসিংহে জয়নুল উৎসবে জামালপুর উদীচীর খুদে শিল্পী সিদ্ধার্থ পুরস্কৃত

আপডেট সময় ০৯:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩