ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল তুলে দেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি সকালে জামালপুর পৌরসভার উদ্যোগে শহরের চালাপাড়া বিদ্যালয়ের ৪ তলা ভবনে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের অর্থ সচিব শফিকুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক ফারজানা বাঁধনের সঞ্চালনায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ও বিদ্যালয়ের নির্বাহী সচিব অজয় কুমার পাল প্রমুখ।

এসময় ৪ শতাধিক বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় ০৮:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩