ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

ইসলামপুর : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরউপজেলায় অটোরিকশা চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঞ্চন মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালক মারা গেছেন। ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার উপজেলার চিনাডুলি ইউনিয়নে বলিয়াদহ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাঞ্চন মিয়া ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত কাঞ্চন মিয়া নিজ বাড়িতেই তার ব্যাটারিচালিত অটোরিকশা রাতে চার্জে দিয়ে রেখেছিলেন। সকালে পিন খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন। এই সময় তাকে উদ্ধারের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এই বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এই প্রতিবেদককে বলেন, অটো চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি জেনেছি। এই বিষয়ে পরিবারের অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

আপডেট সময় ১০:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬