ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

শরিফপুর, নরুন্দি, ঘোড়াধাপ, বাঁশচড়ায় ১৬০০ কম্বল দিলেন ফারুক আহাম্মেদ চৌধুরী

শরিফপুর ইউনিয়নে শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন জামালপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর সদর উপজেলার শরিফপুর, নরুন্দি, ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নে শীতার্ত এক হাজার ৬০০ জন দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ২২ জানুয়ারি দিনব্যাপী তার ব্যক্তিগত অর্থায়নে এসব কম্বল বিতরণ করেন তিনি।

এ উপলক্ষে ২২ জানুয়ারি সকালে শরিফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসনে এমপি প্রার্থী হতে আগ্রহী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মির্জা আজম কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা ও সাধারণ সম্পাদক আইনজীবী মো. হাফিজুর রহমান স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক শরিফপুর ইউপি চেয়ারম্যান আলম আলী প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাংবাদিক আজিজুর রহমান ডল, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফি উদ দৌলা চিশতী প্রমুখসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ফারুক আহাম্মেদ চৌধুরী আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে শরিফপুর ইউনিয়নের শীতার্ত ৪০০ দরিদ্র ও অসহায় মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন। একই দিনে তিনি সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে ৪০০, ঘোড়াধাপে ৪০০ এবং বাঁশচড়া ইউনিয়নে শীতার্ত ৪০০ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসব স্থানে কম্বল বিতরণ কার্যক্রমে তাকে সহযোগিতা করেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

শরিফপুর, নরুন্দি, ঘোড়াধাপ, বাঁশচড়ায় ১৬০০ কম্বল দিলেন ফারুক আহাম্মেদ চৌধুরী

আপডেট সময় ০৮:২০:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩