ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জামালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার বীজ পাচ্ছে প্রায় ২৫ হাজার কৃষক

জামালপুর সদরে কৃষি প্রণোদনার সার ও রবিশস্যের বীজ বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম:
কৃষিখাতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় জামালপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ২৪ হাজার ৯২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে চলতি রবি মওসুমের বিভিন্ন শস্যের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করেছে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২১ নভেম্বর দুপুরে কৃষক সমাবেশ শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

এদিন সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন প্রমুখ। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন।

কৃষক সমাবেশের আলোচনা সভা শেষে সদর উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপি।

জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন বাংলারচিঠিডটকমকে জানান, ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, মসুর, মুগ ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এবার জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও জামালপুর পৌর এলাকার ২৪ হাজার ৯২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রবিশস্যের বীজ বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে কৃষকদের মাঝে এক কেজি করে সরিষাবীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হচ্ছে। সরিষাবীজ বিতরণ শেষ হলে পর্যায়ক্রমে কৃষকদের মাঝে দুই প্রকারের সারসহ অন্যান্য ফসলের বীজ বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক

জামালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার বীজ পাচ্ছে প্রায় ২৫ হাজার কৃষক

আপডেট সময় ০৩:০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২