ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত

দেওয়ানগঞ্জ : শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সরকার গঠনের স্বল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে দেশের সাধারণ মানুষ, কৃষক ও নিম্নআয়ের মানুষের জীবনমানের উন্নয়ন এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। জনগণের কল্যাণে সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে।

২৪ জুলাই, শুক্রবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের ব্যাপারিপাড়ায় বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে নদীভাঙন রোধসহ এলাকার সার্বিক উন্নয়নে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে এসব কাজ সম্পন্ন করতে একটু সময় দিতে হবে। সবাইকে ধৈর্য ধরতে হবে।

​দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে ​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সহ-সভাপতি মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম লাবলু এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, ​পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু এবং সহ-সভাপতি সাদেক আক্তার নেওয়াজি টফি, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেন, মৎস্যজীবী দলের সদস্য সচিব ইব্রাহীম খলিল মন্ডল এবং ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম প্রমুখ।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত

আপডেট সময় ১১:০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬