ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক

জামালপুর : জামালপুর ডায়বেটিক সমিতির নবনির্বাচিত সভাপতি শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম  ও কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

বহুল প্রতীক্ষার পর জামালপুর ডায়াবেটিক সমিতির ১০ম সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ তরিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ হয়েছেন সিদ্দিকুর রহমান।

২৫ জুলাই, সোমবার বেলা ২টায় সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ডায়াবেটিক হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহিদ হোসেন রবি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মাদ আজিজুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াছ মল্লিক, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর ডায়াবেটিক সমিতির যুগ্মসাধারণ সম্পাদক সাযযাদ আনসারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির আজীবন সদস্য লোকমান আহাম্মেদ খান লোটন।

দ্বিতীয় অধিবেশনের শুরুতেই সাধারণ সম্পাদকের বার্ষিক কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদ ও কোষাধ্যক্ষ বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী পাঠ করেন। উভয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন আজীবন সদস্য অজয় পাল, জাহাঙ্গীর সেলিম, তারিক মালিক সিজার ও তরিকুল ফেরদৌস।

পরে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহিদ হোসেন রবি বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। তিনি নতুন কমিটি নির্বাচনের জন্য জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াছ মল্লিককে প্রধান এবং হাফিজ রায়হান সাদা ও লিয়াকত হোসেনকে সহকারী করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি ঘোষণা করেন।

জামালপুর : জামালপুর ডায়বেটিক সমিতির নবনির্বাচিত তিনজনের সাথে সমিতির আজীবন সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নির্বাচন কমিশন প্রধান আবু ইলিয়াছ মল্লিক নতুন কমিটিতে সভাপতি আইনজীব শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এবং সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম ও ও কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমানের নাম ঘোষণা করলে সর্বসম্মতিক্রমে তাদের তিন বছরের জন্য নির্বাচিত করা হয়।

জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নবনির্বাচিত সভাপতি আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুর ডায়াবেটিস হাসপাতালকে আধুনিক মান ও সকল প্রকার রোগের উন্নত চিকিৎসাসেবা সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে। সকল সদস্যের সার্বিক সহযোগিতা এবং চিকিৎসকসহ হাসপাতাল সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ডায়াবেটিস হাসপাতালকে জেলার শীর্ষ পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করব। হাসপাতালের কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করা হবে।

ক্যপশন: নির্বাচিন তিনজনের সাথে সমিতির আজীবন সদস্যদের একাংশ।

জনপ্রিয় সংবাদ

জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক

জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক

আপডেট সময় ১১:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬