ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

মাদারগঞ্জ : বাকুরচর এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত একটি কাঁচা সড়ক নিজ উদ্যোগে সংস্কার করেছেন স্থানীয় বাসিন্দা ফাহাদ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত একটি কাঁচা সড়ক নিজ উদ্যোগে সংস্কার করেছেন স্থানীয় বাসিন্দা ফাহাদ হোসেন। এতে স্থানীয়দের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।

প্রায় আধা কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদার কারণে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

স্থানীয়দের সেই দুর্ভোগ লাঘবে ২৪ জুলাই দুপুরে নিজ উদ্যোগে সড়কটিতে ইটের রাবিশ ফেলে সংস্কার কাজ করেন ফাহাদ হোসেন। এতে আপাতত সড়কটি চলাচলের উপযোগী হয়ে উঠেছে। সেই সাথে একই এলাকার স্থানীয় একটি মসজিদের উন্নয়ন কাজে নগদ অর্থ প্রদান করেন তিনি।

স্থানীয় বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে চলাচলে আমাদের অনেক কষ্ট হত। এখন সংস্কার করায় চলাচল অনেক সহজ হয়েছে। তবে আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ীভাবে সড়কটি নির্মাণ করে দিক।

সাইফুল ইসলাম নামের আরেক জন বলেন, সাময়িক সংস্কারে কিছুটা স্বস্তি মিললেও স্থায়ী উন্নয়ন ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান হবে না।

ফাহাদ হোসেন এই প্রতিবেদককে বলেন, মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করে দিয়েছি। ভবিষ্যতেও এলাকার প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজে পাশে থাকার ইচ্ছা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

আপডেট সময় ১০:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬