ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরে দীপ্ত টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দীপ্ত টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে দীপ্ত টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ নভেম্বর সন্ধ্যায় জামালপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে দীপ্ত টিভি দর্শক ফোরাম।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাহিদ হোসেন রবি, কবি সাযযাদ আনসারী, গণসংগীত শিল্পী স্বপন রহমান, দীপ্ত টিভি দর্শক ফোরামের আহ্বায়ক একরামদ্দৌলা সিদ্দীকি ময়না, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, বাংলাদেশ টুডে’র সাংবাদিক এম সুলতান আলম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন, জাবেদ এগ্রো ফার্মের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল করিম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তানভীর আহমেদ হীরাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, দীপ্ত টিভি ৭ বছরে অনেক দূর এগিয়েছে। কৃষি খাতে দীপ্ত টিভি অনন্য অবদান রাখছে। বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে ও গ্রামীণ কৃষি বিকশিত করতে দীপ্ত টিভি বিশেষ অবদান রাখছে।

পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে জেলার সংগীত শিল্পীরা গান পরিবেশন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জামালপুরে দীপ্ত টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৬:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২